বেশ বলেছ | Besh Bolecho Getting your Trinity Audio player ready... এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধাঁ,কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা। কারে বা কই কিসের কথা, কই যে দফে দফে,গাছের ‘পরে কাঁঠাল দেখে তেল মেখ না গোঁফে। একটি একটি কথায় যেন সদ্য দাগে কামান,মন বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সাবান। বেশ বলেছ, ঢের বলেছ, ঐখেনে দাও দাঁড়ি,হাটের মাঝে ভাঙ্বে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি!-সুকুমার রায় Post Views: 363