মন হতে প্রেম যেতেছে শুকায়ে

          জীবন হতেছে শেষ,

শিথিল কপোল মলিন নয়ন

          তুষার-ধবল কেশ!

পাশেতে আমার নীরবে পড়িয়া

          অযতনে বীণাখানি,

বাজাবার বল নাইকো এ হাতে

          জড়িমা জড়িত বাণী!

গীতিময়ী মোর সহচরী বীণা!

          হইল বিদায় নিতে;

আর কি পারিবি ঢালিবারে তুই

          অমৃত আমার চিতে?

তবু একবার আর-একবার

          ত্যজিবার আগে প্রাণ,

মরিতে মরিতে গাহিয়া লইব

          সাধের সে-সব গান!

দুলিবে আমার সমাধি-উপরে

          তরুগণ শাখা তুলি,

বনদেবতারা গাইবে তখন

          মরণের গানগুলি!

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago