মাঠের শেষে গ্রাম,

                সাতপুরিয়া নাম।

     চাষের তেমন সুবিধা নেই কৃপণ মাটির গুণে,

     পঁয়ত্রিশ ঘর তাঁতির বসত, ব্যাবসা জাজিম বুনে।

     নদীর ধারে খুঁড়ে খুঁড়ে পলির মাটি খুঁজে

     গৃহস্থেরা ফসল করে কাঁকুড়ে তরমুজে

ঐখানেতে বালির ডাঙা, মাঠ করছে ধু ধু,

ঢিবির ‘পরে বসে আছে গাঁয়ের মোড়াল বুধু।

     সামনে মাঠে ছাগল চরছে ক’টা–

     শুকনো জমি, নেইকো ঘাসের ঘটা।

কী যে ওরা পাচ্ছে খেতে ওরাই সেটা জানে,

     ছাগল ব’লেই বেঁচে আছে প্রাণে।

আকাশে আজ হিমের আভাস, ফ্যাকাশে তার নীল,

     অনেক দূরে যাচ্ছে উড়ে চিল।

হেমন্তের এই রোদ্‌দুরটা লাগছে অতি মিঠে,

ছোটো নাতি মোগ্‌লুটা তার জড়িয়ে আছে পিঠে।

স্পর্শপুলক লাগছে দেহে, মনে লাগছে ভয়–

              বেঁচে থাকলে হয়।

গুটি তিনটি মরে শেষে ঐটি সাধের নাতি,

              রাত্রিদিনের সাথি!

গোরুর গাড়ির ব্যাবসা বুধুর চলছে হেসে-খেলেই,

নাড়ি ছেঁড়ে এক পয়সা খরচ করতে গেলেই।

কৃপণ ব’লে গ্রামে গ্রামে বুধুর নিন্দে রটে,

সকালে কেউ নাম করে না উপোস পাছে ঘটে।

ওর যে কৃপণতা সে তো ঢেলে দেবার তরে,

যত কিছু জমাচ্ছে সব মোগ্‌লু নাতির ‘পরে।

পয়সাটা তার বুকের রক্ত, কারণটা তার ঐ–

এক পয়সা আর কারো নয় ঐ ছেলেটার বই।

না খেয়ে, না প’রে, নিজের শোষণ ক’রে প্রাণ

যেটুকু রয় সেইটুকু ওর প্রতি দিনের দান।

দেব্‌তা পাছে ঈর্ষাভরে নেয় কেড়ে মোগ্‌লুকে,

              আঁকড়ে রাখে বুকে।

এখনো তাই নাম দেয়নি, ডাক নামেতেই ডাকে,

নাম ভাঁড়িয়ে ফাঁকি দেবে নিষ্ঠুর দেব্‌তাকে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago