মনে আছে কার দেওয়া সেই ফুল?

     সে ফুল যদি শুকিয়ে গিয়ে থাকে

তবে তারে সাজিয়ে রাখাই ভুল —

     মিথ্যে কেন কাঁদিয়ে রাখ তাকে।

     ধুলায় তারি শান্তি তারি গতি,

     এই সমাদর কোরো তাহার প্রতি —

           সময় যখন গেছে তখন তারে

                      ভুলো একেবারে।

 

মাঘের শেষে নাগকেশরের ফুলে

    আকাশে বয় মন-হারানো হাওয়া;

বনের বক্ষ উঠেছে আজ দুলে,

    চামেলি ওই কার যেন পথ-চাওয়া।

    ছায়ায় ছায়ায় কাদের কানাকানি,

    চোখে-চোখে নীরব জানাজানি —

        এ উৎসবে শুকনো ফুলের লাজ

                  ঘুচিয়ে দিয়ো আজ।

 

যদি-বা তার ফুরিয়ে থাকে বেলা,

    মনে জেনো দুঃখ তাহে নাই;

করেছিল ক্ষণকালের খেলা,

    পেয়েছিল ক্ষণকালের ঠাঁই।

    অলকে সে কানের কাছে দুলি

    বলেছিল নীরব কথাগুলি,

          গন্ধ তাহার ফিরেছে পথ ভুলে

                   তোমার এলোচুলে।

 

সেই মাধুরী আজ কি হবে ফাঁকি।

    লুকিয়ে সে কি রয় নি কোনোখানে।

কাহিনী তার থাকবে না আর বাকি

    কোনো স্বপ্নে, কোনো গন্ধে গানে?

    আরেক দিনের বনচ্ছায়ায় লিখা

    ফিরবে না কি তাহার মরীচিকা।

          অশ্রুতে তার আভাস দিবে নাকি

                    আরেক দিনের আঁখি।

 

নাহয় তাও লুপ্ত যদিই হয়,

    তার লাগি শোক সেও তো সেই পথে।

এ জগতে সদাই ঘটে ক্ষয়,

    ক্ষতি তবু হয় না কোনোমতে।

    শুকিয়ে-পড়া পুষ্পদলের ধূলি

    এ ধরণী যায় যদি বা ভুলি —

           সেই ধুলারই বিস্মরণের কোলে

                      নতুন কুসুম দোলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago