বিশ্বলক্ষ্মী,

তুমি একদিন বৈশাখে

বসেছিলে দারুণ তপস্যায়

রুদ্রের চরণতলে।

তোমার তনু হল উপবাসে শীর্ণ,

পিঙ্গল তোমার কেশপাশ।

দিনে দিনে দুঃখকে তুমি দগ্ধ করলে

দুঃখেরি দহনে,

শুষ্ককে জ্বালিয়ে ভস্ম করে দিলে

পূজার পুণ্যধূপে।

কালোকে আলো করলে,

তেজ দিলে নিস্তেজকে,

ভোগের আবর্জনা লুপ্ত হল

ত্যাগের হোমাগ্নিতে।

দিগন্তে রুদ্রের প্রসন্নতা

ঘোষণা করলে মেঘগর্জনে,

অবনত হল দাক্ষিণ্যের মেঘপুঞ্জ

উৎকণ্ঠিতা ধরণীর দিকে।

মরুবক্ষে তৃণরাজি

শ্যাম আস্তরণ দিল পেতে,

সুন্দরের করুণ চরণ

নেমে এল তার ‘পরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago