বিদায় | biday Getting your Trinity Audio player ready... এবার চলিনু তবে।সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।উচ্ছল জল করে ছলছল,জাগিয়া উঠেছে কলকোলাহল,তরণীপতাকা চলচঞ্চল কাঁপিছে অধীর রবে।সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আজিআর নাহি দেরি, ভৈরবভেরী বাহিরে উঠছে বাজি!তুমি ঘুমাইছ নিমীলনয়নে,কাঁপিয়া উঠিছ বিরহস্বপনে,প্রভাতে জাগিয়া শূন্য শয়নে কাঁদিয়া চাহিয়া রবে।সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি,অমিয়বচন সোহাগবচন অনেক রয়েছে বাকি।পাখি উড়ে যাবে সাগরের পার,সুখময় নীড় পড়ে রবে তার–মহাকাশ হতে ওই বারে বারে আমারে ডাকিছে সবে।সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর!আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর!কিসেরি বা সুখ, ক’দিনের প্রাণ?ওই উঠিয়াছে সংগ্রাম গান,অমর মরণ রক্তচরণ নাচিছে সগৌরবে।সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 261