ARTPOET.IN

 বিড়ালে মাছেতে হল সখ্য | birale machhete halo sokhyo

Getting your Trinity Audio player ready...

বিড়ালে মাছেতে হল সখ্য।

    বিড়াল কহিল, ‘ভাই ভক্ষ্য,

  বিধাতা স্বয়ং জেনো সর্বদা কন তোরে–

  ঢোকো গিয়ে বন্ধুর রসময় অন্তরে,

         সেখানে নিজেরে তুমি সযতনে রক্ষ।

ঐ দেখো পুকুরের ধারে আছে ঢালু ডাঙা,

ঐখানে সয়তান বসে থাকে মাছরাঙা,

       কেন মিছে হবে ওর চঞ্চুর লক্ষ্য’!

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top