খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,

            খুকি তোমার ভারি ছেলেমানুষ।

ও ভেবেছে তারা উঠছে বুঝি

            আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।

আমি যখন খাওয়া-খাওয়া খেলি

            খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,

ও ভাবে বা সত্যি খেতে হবে

            মুঠো ক’রে মুখে দেয় মা, পুরি।

সামনেতে ওর শিশুশিক্ষা খুলে

            যদি বলি, “খুকি, পড়া করো’

দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে —

            তোমার খুকির পড়া কেমনতরো।

আমি যদি মুখে কাপড় দিয়ে

            আস্তে আস্তে আসি গুড়িগুড়ি

তোমার খুকি অম্‌নি কেঁদে ওঠে,

            ও ভাবে বা এল জুজুবুড়ি।

আমি যদি রাগ ক’রে কখনো

            মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি–

তোমার খুকি খিল্‌খিলিয়ে হাসে।

            খেলা করছি মনে করে ও কি।

সবাই জানে বাবা বিদেশ গেছে

            তবু যদি বলি “আসছে বাবা’

তাড়াতাড়ি চার দিকেতে চায়–

            তোমার খুকি এম্‌নি বোকা হাবা।

ধোবা এলে পড়াই যখন আমি

            টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,

আমি বলি “আমি গুরুমশাই’,

            ও আমাকে চেঁচিয়ে ডাকে “দাদা’।

তোমার খুকি চাঁদ ধরতে চায়,

            গণেশকে ও বলে যে মা গানুশ।

তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,

           তোমার খুকি ভারি ছেলেমানুষ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago