বালিশ নেই সে ঘুমোতে যায় | balish nei se ghumota jay Getting your Trinity Audio player ready... বালিশ নেই, সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে।কাঁথা নেই; সে প’ড়ে থাকে রোদের দিকে পিঠ দিয়ে।শ্বশুর বাড়ি নেমন্তন্ন, তাড়াতাড়ি তারই জন্যছেঁড়া গামছা পরেছে সে তিনটে-চারটে গিঁঠ দিয়ে।ভাঙা ছাতার বাঁটখানাতে ছড়ি ক’রে চায় বানাতে,রোদে মাথা সুস্থ করে ঠাণ্ডা জলের ছিট দিয়ে।হাসির কথা নয় এ মোটে, খেঁকশেয়ালিই হেসে ওঠেযখন রাতে পথ করে সে হতভাগার ভিট দিয়ে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 57