পূর্ণ করি নারী তার জীবনের থালি

          প্রিয়ের চরণে প্রেম নিঃশেষিয়া দিতে গেল ঢালি,

                             ব্যর্থ হল পথ-খোঁজা–

          কহিল, “হে ভগবান, নিষ্ঠুর যে এ অর্ঘ্যের বোঝা;

                   আমার দিবস রাত্রি অসহ্য পেষণে

          একান্ত পীড়িত আর্ত; তাই সান্ত্বনার অন্বেষণে

এসেছি তোমার দ্বারে–এ প্রেম তুমিই লও প্রভু!’

          “লও লও’ বারবার ডেকে বলে, তবু

                   দিতে পারে না যে তাকে

          কৃপণের ধন-সম শিরা আঁকড়িয়া থাকে।

যেমন তুষাররাশি গিরিশিরে লগ্ন রহে,

          কিছুতে স্রোত না বহে,

                   আপন নিষ্ফল কঠিনতা

                             দেয় তারে ব্যথা,

                   তেমনি সে নারী

          নিশ্চল-হৃদয়ভারে-ভারী

কেঁদে বলে, “কী ধনে আমার প্রেম দামি

     সে যদি না বুঝেছিল, তুমি অন্তর্যামী,

          তুমিও কি এরে চিনিবে না?

                   মানবজন্মের সব দেনা

শোধ করি লও, প্রভু, আমার সর্বস্ব রত্ন নিয়ে।

     তুমি যে প্রেমের লোভী মিথ্যা কথা কি এ!’

          “লও লও’ যত বলে খোলে না যে তার

                   হৃদয়ের দ্বার।

          সারাদিন মন্দিরা বাজায়ে করে গান,

                   “লও তুমি লও ভগবান!’

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago