বাদল-রাতের পাখি | Badol Rater Pakhi Getting your Trinity Audio player ready... বাদল-রাতের পাখি!কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকিকাঁদিছ আজিও ‘বউ কথা কও’শেফালির বনে একা,শাওনে যাহারে পেলে না, তারে কি ভাদরে পাইবে দেখা?…তুমি কাঁদিয়াছ ‘বউ কথা কও’সে-কাঁদনে তব সাথেভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহিন শাওন-রাতে।বন্ধু, বরষা-রাতিকেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা-রাতেরই সাথে!আকাশের জল-ভারাতুর আঁখি আজি হাসি-উজ্জ্বল ;তেরছ-চাহনি জাদু হানে আজ, ভাবে তনু ঢল ঢল!কমল-দিঘিতে কমল-মুখীরা অধরে হিঙ্গুল মাখে,আলুথালু বেশ – ভ্রমরে সোহাগে পর্ণ-আঁচলে ঢাকে।শিউলি-তলায় কুড়াইতে ফুল আজিকে কিশোরী মেয়েঅকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানে চেয়ে।শালুকের কুঁড়ি গুঁজিছে খোঁপায় আবেশে বিধুরা বধূ,মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু।আজি আনন্দ-দিনেপাবে কি বন্ধু বধূরে তোমার, হাসি দেখে লবে চিনে?সরসীর তীরে আম্রের বনে আজও যবে ওঠ ডাকিবাতায়নে কেহ বলে কি, “কে তুমি বাদল-রাতের পাখি!আজও বিনিদ্র জাগে কি সে রাতি তার বন্ধুর লাগি?যদি সে ঘুমায় – তব গান শুনি চকিতে ওঠে কি জাগি?ভিন-দেশি পাখি! আজিও স্বপন ভাঙিল না হায় তব,তাহার আকাশে আজ মেঘ নাই – উঠিয়াছে চাঁদ নব!ভরেছে শূন্য উপবন তার আজি নব নব ফুলে,সে কি ফিরে চায় বাজিতেছে হায় বাঁশি যার নদীকূলে?বাদলা-রাতের পাখি!উড়ে চলো – যথা আজও ঝরে জল, নাহিকো ফুলের ফাঁকি!-কাজী নজরুল ইসলাম Post Views: 152