একদিন শান্ত হলে আষাঢ়ের ধারা

বাতাবির চারা

আসন্ন-বর্ষণ কোন্‌ শ্রাবণ প্রভাতে

রোপন করিলে নিজহাতে

আমার বাগানে।

বহুকাল গেল চলি; প্রখর পৌষের অবসানে

কুহেলি ঘুচাল যবে কৌতূহলী ভোরের আলোকে,

সহসা পড়িল চোখ,–

হেরিনু শিশিরে ভেজা সেই গাছে

কচিপাতা ধরিয়াছে,

যেন কী আগ্রহে

কথা কহে,

যে-কথা আপনি শুনে পুলকেতে দুলে;

যেমন একদা কবে তমসার কূলে

সহসা বাল্মীকি মুনি

আপনার কণ্ঠ হতে আপন প্রথম ছন্দ শুনি’

আনন্দ সঘন

গভীর বিস্ময়ে নিমগন।

কোথায় আছ না-জানি এ সকালে

কী নিষ্ঠুর অন্তরালে, —

সেথা হতে কোনো সম্ভাষণ

পরশে না এ প্রান্তের নিভৃত আসন।

হেনকালে অকস্মাৎ নিঃশব্দের অবহেলা হতে

প্রকাশিল অরুণ আলোতে

এ কয়টি কিশলয়।

এরা যেন সেই কথা কয়

বলিতে পারিতে যাহা তবু না বলিয়া

চলে গেছে প্রিয়া।

সেদিন বসন্ত ছিল দূরে

আকাশ জাগেনি সুরে,

অচেনার যবনিকা কেঁপেছিল ক্ষণে ক্ষণে

তখনো যায়নি সরে দুরন্ত দক্ষিণ সমীরণে।

প্রকাশের উচ্ছৃঙ্খল অবকাশ না ঘটিতে

পরিচয় না রটিতে,

ঘণ্টা গেল বেজে

অব্যক্তের অনালোকে সায়াহ্নে গিয়েছ সভা ত্যেজে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 day ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 day ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago