বাঙাল যখন আসে

                মোর গৃহদ্বারে,

নূতন লেখার দাবি

                লয়ে বারে বারে;

আমি তাঁরে হেঁকে বলি

                সরোষ গলায়–

শেষ দাঁড়ি টানিয়াছি

                কাব্যের কলায়।

মনে মনে হাসে,

    তবুও সে ফিরে ফিরে আসে।

    তারপর এ কী?

সকালে উঠিয়া দেখি

নির্লজ্জ লাইনগুলো যত

     বাহির  হইয়া আসে গুহা হতে নির্ঝরের মতো।

     পশ্চিমবঙ্গের কবি দেখিলাম মোর

বাঙালের মতো নাই জেদের অপ্রতিহত জোর।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago