বাক্যের যে ছন্দোজাল | bakyer je chhandojal Getting your Trinity Audio player ready... বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতেসেই জালে ধরা পড়েঅধরা যা চেতনার সতর্কতা ছিল এড়াইয়াআগোচরে মনের গহনে।নামে বাঁধিবারে চাই, না মানে নামের পরিচয়।মূল্য তার থাকে যদিদিনে দিনে হয় তাহা জানাহাতে হাতে ফিরে।অকস্মাৎ পরিচয়ে বিস্ময় তাহারভুলায় যদি বা,লোকালয়ে নাহি পায় স্থান,মনের সৈকততটে বিকীর্ণ সে রহে কিছুকাল,লালিত যা গোপনেরপ্রকাশ্যের অপমানেদিনে দিনে মিশায় বালুতে।পণ্যহাটে অচিহ্নিত পরিত্যক্ত রিক্ত এ জীর্ণতাযুগে যুগে কিছু কিছু দিয়ে গেছে অখ্যাতের দানসাহিত্যের ভাষা-মহাদ্বীপেপ্রাণহীন প্রবালের মতো।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 360