রবীন্দ্রনাথ ঠাকুর

বহু জন্মদিনে গাঁথা আমার | bohu jonmodine gatha amar

বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে

দেখিলাম আপনারে বিচিত্র রূপের সমাবেশে।

একদা নূতন বর্ষ অতলান্ত সমুদ্রের বুকে

মোরে এনেছিল বহি

তরঙ্গের বিপুল প্রলাপে

দিক হতে যেথা দিগন্তরে

শূন্য নীলিমার ‘পরে শূন্য নীলিমায়

তটকে করিছে অস্বীকার।

সেদিন দেখিনু ছবি অবিচিত্র ধরণীর–

সৃষ্টির প্রথম রেখাপাতে

জলমগ্ন ভবিষ্যৎ যবে

প্রতিদিন সূর্যোদয়-পানে

আপনার খুঁজিছে সন্ধান।

প্রাণের রহস্য-ঢাকা

তরঙ্গের যবনিকা-‘পরে

চেয়ে চেয়ে ভাবিলাম,

এখনো হয় নি খোলা আমার জীবন-আবরণ–

সম্পূর্ণ যে আমি

রয়েছে গোপনে অগোচর।

নব নব জন্মদিনে

যে রেখা পড়িছে আঁকা শিল্পীর তুলির টানে টানে

ফোটে নি তাহার মাঝে ছবির চরম পরিচয়।

শুধু করি অনুভব,

চারি দিকে অব্যক্তের বিরাট প্লাবন

বেষ্টন করিয়া আছে দিবসরাত্রিরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago