বসন্তে আজ ধরার চিত্ত | bosonte aj dhorar chitto Getting your Trinity Audio player ready... বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা।বুকের ‘পরে দোলে রে তার পরান-পুতলা।আনন্দেরি ছবি দোলেদিগন্তেরি কোলে কোলে,গান দুলিছে,নীলাকাশের হৃদয়-উথলা। আমার দুটি মুগ্ধনয়ন নিদ্রা ভুলেছে।আজি আমার হৃদয়-দোলায় কে গো দুলিছে।দুলিয়ে দিল সুখের রাশিলুকিয়ে ছিল যতেক হাসি,দুলিয়ে দিল জনমভরা ব্যথা-অতলা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 356