বর্ষ-আবাহন | Borsho Abahon Getting your Trinity Audio player ready... ওই যে পূর্ব তোরণ-আগেদীপ্ত নীলে, শুভ্র রাগেপ্রভাত রবি উঠলো জেগেদিব্য পরশ পেয়ে,নাই গগণে মেঘের ছায়াযেন স্বচ্ছ স্বর্গকায়াভুবন ভরা মুক্ত মায়ামুগ্ধ-হৃদয় চেয়ে। অতীত নিশি গেছে চ’লেচিরবিদায় বার্তা ব’লেকোন আঁধারের গভীর তলেরেখে স্মৃতিলেখা,এসো-এসো ওগো নবীনচ’লে গেছে জীর্ণ মলিন-আজকে তুমি মৃত্যুবিহীনমুক্ত সীমারেখা।-জীবনানন্দ দাশ Post Views: 389