বরযাত্রা | borjatra Getting your Trinity Audio player ready... পবন দিগন্তের দুয়ার নাড়েচকিত অরণ্যের সুপ্তি কাড়ে। যেন কোন্ দুর্দম বিপুল বিহঙ্গমগগনে মুহুর্মুহু পক্ষ ছাড়ে।পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি,বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি। ধরার স্বয়ম্বরে উদার আড়ম্বরেআসে বর অম্বরে ছড়ায়ে হাসি।অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়াদিল তার সঞ্চয় অঞ্জলিয়া। মধুকরগুঞ্জিত কিশলয়পুঞ্জিতউঠিল বনাঞ্চল চঞ্চলিয়া।কিংশুককুঙ্কুমে বসিল সেজে,ধরণীর কিঙ্কিণী উঠিল বেজে। ইঙ্গিতে সংগীতে নৃত্যের ভঙ্গিতেনিখিল তরঙ্গিত উৎসবে যে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 101