বন্দনা | Bondona Getting your Trinity Audio player ready... নমি সত্য সনাতন নিত্য ধনে,নমি ভক্তিভরে নমি কায়েমনে।নমি বিশ্বচরাচর লোকপতেনমি সর্বজনাশ্রয় সর্বগতে।নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে,নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে।তব জ্যোতিবিভাসিত বিশ্বপটেমহাশুন্যতলে তব নাম রটে।কত সিন্ধুতরঙ্গিত ছন্দ ভরেকত স্তব্ধ হিমাচল ধ্যান করে।কত সৌরভ সঞ্চিত পুষ্পদলেকত সূর্য বিলুন্ঠিত পাদতলে।কত বন্দনঝঙ্কৃত ভক্তচিতেনমি বিশ্ব বরাভয় মৃত্যুজিতে।-সুকুমার রায় Post Views: 359