রবীন্দ্রনাথ ঠাকুর

বড়োর দলে নাইবা হলে গণ্য | boror dole naiba hole jonyo

বড়োর দলে নাইবা হলে গণ্য–

          লোভ কোরো না লোকখ্যাতির জন্য।

ভালোবাসো, ভালো করো, প্রাণ মনে হও ভালো–

তবেই তুমি আলো পাবে, তবেই দেবে আলো–

                 আপন-মাঝে আপনি হবে ধন্য।

          স্বার্থমাঝে থেকো না অবরুদ্ধ–

          লোভের সাথে নিয়ত করো যুদ্ধ।

নিজেরে যদি বিশ্বমাঝে করিতে পারো দান

নিজেরে তবে করিবে লাভ– তখনি পাবে ত্রাণ,

                 হৃদয়ে মনে তখনি হবে শুদ্ধ।

          নদীর জলে প্রবাহ হলে বন্ধ

          তাহার দশা তখনি জেনো মন্দ।

দানের স্রোতে ছিল যে তার নিয়ত ত্রাণধারা–

হারায়ে ফেলি আপনা দিয়ে রচে আপন কারা,

                 অশুচি হয়ে রহে সে নিরানন্দ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

1 month ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

1 month ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

1 month ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 months ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 months ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 months ago