রবীন্দ্রনাথ ঠাকুর

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি | bojro jotha borshonere ane ogrosori

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

কে জানিত তব শোক সেইমতো করি

আনি দিবে অকস্মাৎ জীবনে আমার

বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার!

মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে

গাঁথিয়া সীমন্তে পরি ব্যর্থশোক-‘পরে

নীরবে হানিছ তব কৌতুকের হাসি।

ক্রমে সবা হতে যত দূরে গেলে ভাসি

তত মোর কাছে এলে। জানি না কী করে

সবারে বঞ্চিয়া তব সব দিলে মোরে।

মৃত্যু-মাঝে আপনারে করিয়া হরণ

আমার জীবনে তুমি ধরেছ জীবন,

আমার নয়নে তুমি পেতেছ আলোক–

এই কথা মনে জানি নাই মোর শোক।

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

কে জানিত তব শোক সেইমতো করি

আনি দিবে অকস্মাৎ জীবনে আমার

বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার!

মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে

গাঁথিয়া সীমন্তে পরি ব্যর্থশোক-‘পরে

নীরবে হানিছ তব কৌতুকের হাসি।

ক্রমে সবা হতে যত দূরে গেলে ভাসি

তত মোর কাছে এলে। জানি না কী করে

সবারে বঞ্চিয়া তব সব দিলে মোরে।

মৃত্যু-মাঝে আপনারে করিয়া হরণ

আমার জীবনে তুমি ধরেছ জীবন,

আমার নয়নে তুমি পেতেছ আলোক–

এই কথা মনে জানি নাই মোর শোক।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago