ARTPOET.IN

বউ নিয়ে লেগে গেল  বকাবকি | bou niye lege gelo bokaboki

Getting your Trinity Audio player ready...

বউ নিয়ে লেগে গেল                 বকাবকি

     রোগা ফণী আর মোটা পঞ্চিতে,

মণিকর্ণিকা-ঘাটে           ঠকাঠকি

     যেন বাঁশে আর সরু   কঞ্চিতে।

দুজনে না জানে এই                  বউ কার,

মিছেমিছি ভাড়া বাড়ে                   নৌকার,

পঞ্চি চেঁচায় শুধু            হাউহাউ,–

     ‘পারবিনে তুই মোরে  বঞ্চিতে।’

বউ বলে, ‘বুঝে নিই                     দাউদাউ

     মোর তরে জ্বলে ঐ     কোন্‌ চিতে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top