ফুল-কুঁড়ি | Ful Kuri Getting your Trinity Audio player ready... আর পারিনে সাধতে লো সই এক ফোঁটা এই ছুঁড়িকে।ফুটবে না যে ফোটাবে কে বলল সে ফুল-কুঁড়িকে। ঘোমটা-চাঁপা পারুল-কলি, বৃথাই তারে সাধল অলিপাশ দিয়ে হায় শ্বাস ফেলে যায় হুতাশ বাতাস ঢলি। আ মলো ছিঃ! ওর হল কী?সুতোর গুঁতো শ্রান্ত-শিথিল টানতে ও মন-ঘুড়িকে। আর শুনেছিস সই?ও লো হিমের চুমু হার মেনেছে এইটুকু আইবুড়িকে!! সন্ধে সকাল ছুঁয়ে কপাল রবির যাওয়া-আসাই সার,ব্যর্থ হল পথিক-কবির গভীর ভালোবাসার হার। জল ঢেলে যায় জংলা বধু, মৌমাছি দেয় কমলা মধু,শরম-চাদর খুলবে না সে আদর শুধু শুধু। কে জানে বোন পথভোলা কোন্তরুণ-চোখের করুণ-চাওয়ায় চোখ ঠেরেছে ছুঁড়িকে – বসে আছে লোএইলজ্জাবতীর বধির বুকের সিংহ-আসন জুড়ি কে?-কাজী নজরুল ইসলাম Post Views: 439