ফুলদানি হতে একে একে | phuldani hote eke eke Getting your Trinity Audio player ready... ফুলদানি হতে একে একেআয়ুক্ষীণ গোলাপের পাপড়ি পড়িল ঝরে ঝরে।ফুলের জগতেমৃত্যুর বিকৃতি নাহি দেখি।শেষ ব্যঙ্গ নাহি হানে জীবনের পানে অসুন্দর।যে মাটির কাছে ঋণীআপনার ঘৃণা দিয়ে অশুচি করে না তারে ফুল,রূপে গন্ধে ফিরে দেয় ম্লান অবশেষ।বিদায়ের সকরুণ স্পর্শ আছে তাহে;নাইকো ভর্ৎসনা।জন্মদিনে মৃত্যুদিনে দোঁহে যবে করে মুখোমুখিদেখি যেন সে মিলনেপূর্বাচলে অস্তাচলেঅবসন্ন দিবসের দৃষ্টিবিনিময়–সমুজ্জ্বল গৌরবের প্রণত সুন্দর অবসান।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 96