প্রিয়ার রূপ | Priyar Rup Getting your Trinity Audio player ready... অধর নিসপিসনধর কিসমিস রাতুল তুলতুল কপোল;ঝরল ফুল-কুল,করল গুল ভুল বাতুল বুলবুল চপল। নাসায় তিলফুলহাসায় বিলকুল, নয়ান ছলছল উদাস,দৃষ্টি চোর-চোরমিষ্টি ঘোর-ঘোর, বয়ান ঢলঢল হুতাশ।অলক দুলদুলপলক ঢুল ঢুল, নোলক চুম খায় মুখেই,সিঁদুর মুখটুকহিঙুল টুকটুক, দোলক ঘুম যায় বুকেই। ললাট ঝলমলমলাট মলমল টিপটি টলটল সিঁথির,ভুরুর কায় ক্ষীণশুরুর নাই চিন, দীপটি জ্বলজ্বল দিঠির। চিবুক টোল খায়,কী সুখ-দোল তায় হাসির ফাঁস দেয় – সাবাস।মুখটি গোলগাল,চুপটি বোলচাল বাঁশির শ্বাস দেয় আভাস। আনার লাল লালদানার তার গাল, তিলের দাগ তায় ভোমর;কপোল-কোল ছায়চপল টোল, তায় নীলের রাগ ভায় চুমোর॥-কাজী নজরুল ইসলাম Post Views: 168