দিকে দিকে দেখা যায় বিদর্ভ, বিরাট,

অযোধ্যা, পাঞ্চাল, কাঞ্চী উদ্ধতললাট

স্পর্ধিছে অম্বরতল অপাঙ্গ-ইঙ্গিতে,

অশ্বের হ্রেষায় আর হস্তীর বৃংহিতে,

অসির ঝঞ্ঝনা আর ধনুর টংকারে,

বীণার সংগীত আর নূপুরঝংকারে,

বন্দীর বন্দনারবে, উৎসব-উচ্ছ্বাসে,

উন্নাদ শঙ্খের গর্জে, বিজয়-উল্লাসে,

রথের ঘর্ঘরমন্দ্রে, পথের কল্লোলে

নিয়ত ধ্বনিত ধ্মাত কর্মকলরোলে।

ব্রাহ্মণের তপোবন অদূরে তাহার,

নির্বাক্‌ গম্ভীর শান্ত সংযত উদার।

হেথা মত্ত স্ফীতস্ফূর্ত ক্ষত্রিয়গরিমা,

হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণমহিমা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago