প্রশ্ন | proshno Getting your Trinity Audio player ready... মা গো, আমায় ছুটি দিতে বল্, সকাল থেকে পড়েছি যে মেলা।এখন আমি তোমার ঘরে ব’সে করব শুধু পড়া-পড়া খেলা।তুমি বলছ দুপুর এখন সবে, নাহয় যেন সত্যি হল তাই,একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই?আমি তো বেশ ভাবতে পারি মনে সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,বাগ্দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর-ধারে এসে।আঁধার হল মাদার-গাছের তলা, কালি হয়ে এল দিঘির জল,হাটের থেকে সবাই এল ফিরে, মাঠের থেকে এল চাষির দল।মনে কর্-না উঠল সাঁঝের তারা, মনে কর্-না সন্ধে হল যেন।রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 55