প্রতীক্ষা | protikkha Getting your Trinity Audio player ready... তোমার স্বপ্নের দ্বারে আমি আছি বসেতোমার সুপ্তির প্রান্তে, নিভৃত প্রদোষেপ্রথম প্রভাততারা যবে বাতায়নেদেখা দিল। চেয়ে আমি থাকি একমনেতোমার মুখের ‘পরে। স্তম্ভিত সমীরেরাত্রির প্রহরশেষে সমু্দ্রের তীরেসন্ন্যাসী যেমন থাকে ধ্যানাবিষ্ট চোখেচেয়ে পূর্বতট-পানে, প্রথম আলোকেস্পর্শস্নান হবে তার, এই আশা ধরিঅনিদ্র আনন্দে কাটে দীর্ঘ বিভাবরী।তব নবজাগরণী প্রথম যে-হাসিকনকচাঁপার মতো উঠিবে বিকাশিআধোখোলা অধরেতে, নয়নের কোণে,চয়ন করিব তাই, এই আছে মনে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 128