প্রতিদিন তব গাথা | pratidin taba gaathaa Getting your Trinity Audio player ready... প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর,তুমি মোরে দাও কথা তুমি মোরে দাও সুর। তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপূর– প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর।তুমি যদি শোন গান আমার সমুখে থাকি,সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ-‘পরে রাখ হাত স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর– প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 84