লো কিশোরী কুমারী!
         পিয়াসি মন তোমার ঠোঁটের একটি গোপন চুমারই॥
                           অফুট তোমার অধর ফুলে
                           কাঁপন যখন নাচন তুলে
                  একটু চাওয়ায় একটু ছুঁলে গো!
তখন      এ-মন যেমন কেমন-কেমন কোন্ তিয়াসে কোঙারি? –
  ওই     শরম-নরম গরম ঠোঁটের অধীর মদির ছোঁয়ারই।
  
         বুকের আঁচল মুখের আঁচল বসন-শাসন টুটে
ওই       শঙ্কা-আকুল কী কী আশা ভালোবাসা ফুটে সই?
                           নয়ন-পাতার শয়ন-ঘেঁসা
                           ফুটচে যে ওই রঙিন নেশা
                           ভাসা-ভাসা বেদনমেশা গো!
  ওই     বেদন-বুকে যে সুখ চোঁয়ায় ভাগ দিয়ো তার কোঙারই!
আমার     কুমার হিয়া মুক্তি মাগে অধর ছোঁয়ায় তোমারই॥

-কাজী নজরুল ইসলাম
  

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago