পুরুলিয়া | Puruliya Getting your Trinity Audio player ready... পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলেবীজকুল, শস্য তথা কখন কি ফলে?কিন্তু কত মনানন্দ তুমি মোরে দিলে,হে পুরুল্যে!দেখাইয়া ভকত-মণ্ডলে!শ্ৰীভ্রষ্ট সরস সম, হায়, তুমি ছিলে,অজ্ঞান-তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে;অজ্ঞান-তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে;এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে,পরিমল-ধনে ধনী করিয়া অনিলে!প্রভুর কি অনুগ্রহ! দেখ ভাবি মনে,(কত ভাগ্যবান্ তুমি কব তা কাহারে?)রাজাসন দিলা তিনি ভূপতিত জনে!উজলিলা মুখ তব বঙ্গের সংসারে;বাড়ুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি,ভাসুক সত্যতা-স্রোতে নিত্য তব তরি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 74