যখন দিনের শেষে

           চেয়ে দেখি সমুখপানে সূর্য ডোবার দেশে

                     মনের মধ্যে ভাবি

                অস্তসাগর-তলায় গেছে নাবি

           অনেক সূর্য-ডোবার সঙ্গে অনেক আনাগোনা,

                     অনেক দেখাশোনা,

           অনেক কীর্তি, অনেক মূর্তি, অনেক দেবালয়,

                শক্তিমানের অনেক পরিচয়।

    তাদের হারিয়ে-যাওয়ার ব্যাথায় টান লাগে না মনে,

             কিন্তু যখন চেয়ে দেখি সামনে সবুজ বনে

                            ছায়ায় চরছে গোরু,

             মাঝ দিয়ে তার পথ গিয়েছে সরু,

                    ছেয়ে আছে শুক্‌নো বাঁশের পাতায়,

           হাট করতে চলে মেয়ে ঘাসের আঁঠি মাথায়,

                তখন মনে হঠাৎ এসে এই বেদনাই বাজে–

           ঠাঁই রবে না কোনোকালেই ঐ যা-কিছুর মাঝে।

    ঐ যা-কিছুর ছবির ছায়া দুলেছে কোন্‌কালে

           শিশুর-চিত্ত-নাচিয়ে-তোলা ছড়াগুলির তালে–

                                               তিরপূর্নির চরে

                                                        বালি ঝুর্‌ঝুর্‌ করে,

                            কোন্‌ মেয়ে সে চিকন-চিকন চুল দিচ্ছে ঝাড়ি,

                    পরনে তার ঘুরে-পড়া ডুরে একটি শাড়ি।

           ঐ যা-কিছু ছবির আভাস দেখি সাঁঝের মুখে

    মর্ত্যধরার পিছু-ডাকা দোলা লাগায় বুকে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

2 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

3 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

5 days ago