মোরা     ঝঞ্ঝার মতো উদ্দাম,
মোরা     ঝরনার মতো চঞ্চল।
মোরা     বিধাতার মতো নির্ভয়,
মোরা     প্রকৃতির মতো সচ্ছল।
মোরা     আকাশের মতো বাধাহীন,
মোরা     মরু-সঞ্চর বেদুইন,
মোরা     জানি নাকো রাজা রাজ-আইন,
মোরা     পরি না শাসন-উদুখল!
মোরা     বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল।
মোরা     সিন্ধু-জোয়ার কলকলমোরাপাগল-ঝোরার ঝরা-জল
কল-কলকল ছল-ছলছল কল-কলকল ছল-ছলছল।
মোরা     দিল-খোলা খোলা প্রান্তর,
মোরা     শক্তি-অটল মহীধর,
মোরা     মুক্ত-পক্ষ নভ-চর,
মোরা     হাসি-গানসম উচ্ছল।
মোরা     বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল,
মোরা     প্রাণ দরিয়ার কল-কল,
মোরা     মুক্ত-ধারার ঝরা-জল
চল-চঞ্চল কল-কলকল ছল-ছলছল ছল-ছলছল।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago