পাপড়ি-খোলা | Papri Khola Getting your Trinity Audio player ready... রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরমকথাপথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই শরম-নতা। কাঁখচুমা তার কলসি-ঠোঁটে উল্লাসে জল উলসি ওঠে, অঙ্গে নিলাজ পুলক ছোটে বায় যেন হায় নরম লতা।অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশী কেহানলে দিঠি পিয়াস-জাগা পথবালা এই উর্বশীকে! শূন্য তাহার কন্যা-হিয়া ভরল বধূর বেদন নিয়া, জাগিয়ে গেল পরদেশিয়া বিধুর বধূর মধুর ব্যথা।-কাজী নজরুল ইসলাম Post Views: 158