রবীন্দ্রনাথ ঠাকুর

পাগল হইয়া বনে বনে ফিরি | paagol haiyaa bone bone phiri

পাগল হইয়া বনে বনে ফিরি

       আপন গন্ধে মম

       কস্তুরীমৃগসম।

ফাল্গুনরাতে দক্ষিণবায়ে

       কোথা দিশা খুঁজে পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

      যাহা পাই তাহা চাই না।

 

বক্ষ হইতে বাহির হইয়া

      আপন বাসনা মম

      ফিরে মরীচিকাসম।

বাহু মেলি তারে বক্ষে লইতে

      বক্ষে ফিরিয়া পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

      যাহা পাই তাহা চাই না।

 

নিজের গানেরে বাঁধিয়া ধরিতে

     চাহে যেন বাঁশি মম

     উতলা পাগলসম।

যারে বাঁধি ধরে তার মাঝে আর

     রাগিণী খুঁজিয়া পাই না।

যাহা চাই তাহা ভুল করে চাই,

     যাহা পাই তাহা চাই না।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago