পাখিরে দিয়েছ গান, গায় সেই গান,

          তার বেশি করে না সে দান।

     আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান,

          আমি গাই গান।

 

     বাতাসেরে করেছ স্বাধীন,

     সহজে সে ভৃত্য তব বন্ধনবিহীন।

          আমারে দিয়েছ যত বোঝা,

     তাই নিয়ে চলি পথে কভু বাঁকা কভু সোজা।

     একে একে ফেলে ভার মরণে মরণে

          নিয়ে যাই তোমার চরণে

     একদিন রিক্তহস্ত সেবায় স্বাধীন;

     বন্ধন যা দিলে মোরে করি তারে মুক্তিতে বিলীন।

 

     পূর্ণিমারে দিলে হাসি;

          সুখস্বপ্ন-রসরাশি

     ঢালে তাই, ধরণীর করপুট সুধায় উচ্ছ্বাসি।

     দুঃখখানি দিলে মোরে তপ্ত ভালে থুয়ে,

          অশ্রুজলে তারে ধুয়ে ধুয়ে

     আনন্দ করিয়া তারে ফিরায়ে আনিয়া দিই হাতে

          দিনশেষে মিলনের রাতে।

 

     তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণী তোমার

          মিলাইয়া আলোকে আঁধার।

          শূন্যহাতে সেথা মোরে রেখে

     হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে।

              দিয়েছ আমার ‘পরে ভার

              তোমার স্বর্গটি রচিবার।

 

              আর সকলের তুমি দাও,

              শুধু মোর কাছে তুমি চাও।

          আমি যাহা দিতে পারি আপনার প্রেমে,

              সিংহাসন হতে নেমে

          হসিমুখে বক্ষে তুলে নাও।

              মোর হাতে যাহা দাও

          তোমার আপন হাতে তার বেশি ফিরে তুমি পাও।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago