পরিণয়মঙ্গল | porinoymongol Getting your Trinity Audio player ready... হৈমন্তী দেবী ও অমিয়চন্দ্র চক্রবর্তীর পরিণয়-উপলক্ষেউত্তরে দুয়াররুদ্ধ হিমানীর কারাদুর্গতলেপ্রাণের উৎসবলক্ষ্মী বন্দী ছিল তন্দ্রার শৃঙ্খলে।যে নীহারবিন্দু ফুল ছিঁড়ি তার স্বপ্নমন্ত্রপাশকঠিনের মরুবক্ষে মাধুরীর আনিল আশ্বাস,হৈমন্তী নিঃশব্দে কবে গেঁথেছে তাহারি শুভ্রমালানিভৃত গোপন চিত্তে; সেই অর্ঘ্যে পূর্ণ করি ডালালাবণ্যনৈবেদ্যখানি দক্ষিণসমুদ্র-উপকূলেএনেছে অরণ্যচ্ছায়ে, যেথায় অগণ্য ফুলে ফুলেরবির সোহাগগর্ব বর্ণগন্ধমধুরসধারেবৎসরের ঋতুপাত্র উচ্ছলিয়া দেয় বারে বারে।বিস্ময়ে ভরিল মন, এ কী এ প্রেমের ইন্দ্রজাল,কোথা করে অন্তর্ধান মুহূর্তে দুস্তর অন্তরাল, —দক্ষিণপবনসখা উৎকণ্ঠিত বসন্ত কেমনেহৈমন্তীর কণ্ঠ হতে বরমাল্য নিল শুভক্ষণে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 133