তোমাদের বিয়ে হল ফাগুনের চৌঠা,

অক্ষয় হয়ে থাক্‌ সিঁদুরের কৌটা।

      সাত চড়ে তবু যেন কথা মুখে না ফোটে,

      নাসিকার ডগা ছেড়ে ঘোমটাও না ওঠে;

শাশুড়ি না বলে যেন “কী বেহায়া বৌটা’।

 

“পাক প্রণালী’র মতে কোরো তুমি রন্ধন,

জেনো ইহা প্রণয়ের সব-সেরা বন্ধন।

      চামড়ার মতো যেন না দেখায় লুচিটা,

      স্বরচিত ব’লে দাবি নাহি করে মুচিটা;

পাতে বসে পতি যেন নাহি করে ক্রন্দন।

 

যা-ই কেন বলুক-না প্রতিবেশী নিন্দুক

খুব ক’ষে আঁটা যেন থাকে তব সিন্দুক।

      বন্ধুরা ধার চায়, দাম চায় দোকানি,

      চাকর-বাকর চায় মাসহারা-চোকানি–

ত্রিভুবনে এই আছে অতি বড়ো তিন দুখ।

 

বই-কেনা শখটারে দিয়ো নাকো প্রশ্রয়;

ধার নিয়ে ফিরিয়ো না, তাতে নাহি দোষ রয়।

      বোঝ আর না-ই বোঝ কাছে রেখো গীতাটি,

      মাঝে মাঝে উলটিয়ো মনুসংহিতাটি;

“স্ত্রী স্বামীর ছায়াসম’ মনে যেন হোঁশ রয়।

 

যদি কোনো শুভদিনে ভর্তা না ভর্ৎসে,

বেশি ব্যয় হয় পড়ে পাকা রুই মৎস্যে,

      কালিয়ার সৌরভে প্রাণ যবে উতলায়,

      ভোজনে দুজনে শুধু বসিবে কি দু’তলায়।

লোভী এ কবির নাম মনে রেখো, বৎসে।

 

দ্রুত উন্নতিবেগে স্বামীর অদৃষ্ট

দারোগাগিরিতে এসে শেষে পাক্‌ ইষ্ট।

      বহু পুণ্যের ফল যদি তার থাকে রে,

      রায়বাহাদুর-খ্যাতি পাবে তবে আখেরে;

তার পরে আরো কী বা রবে অবশিষ্ট।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

21 hours ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

21 hours ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

21 hours ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

21 hours ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago