ARTPOET.IN

পরামর্শ | Poramorsho

Getting your Trinity Audio player ready...

জ্ঞানত কি আঘাত করেছি?

 

আমার তরফ থেকে কোন দুঃখ পৌঁছেছে কখনও?

 

ক্ষমা করতে পারলে না?ছিঁড়ে ফেললে নাড়ি?

 

এত রক্ত এত রক্ত!দু’হাতে চেপেও
থামছে না যে!

 

তোমার প্রেমিককে বলে একবার পরামর্শ নাও
কী করে এ-রক্তপাত বন্ধ করতে পারি।

– জয় গোস্বামী

Scroll to Top