পথিক দেখেছি আমি পুরাণে | pothik dekhechhi ami purane Getting your Trinity Audio player ready... পথিক দেখেছি আমি পুরাণে-কীর্তিত কত দেশকীর্তিনিঃস্ব আজি; দেখেছি অবমানিত ভগ্নশেষদর্পোদ্ধত প্রতাপের; অন্তর্হিত বিজয়নিশানবজ্রাঘাতে স্তব্ধ যেন অট্টহাসি; বিরাট সম্মানসাষ্টাঙ্গে সে ধুলায় প্রণত, যে ধুলার ‘পরে মেলেসন্ধ্যাবেলা ভিক্ষু জীর্ণ কাঁথা, যে ধুলায় চিহ্ন ফেলেশ্রান্ত পদ পথিকের, পুনঃ সেই চিহ্ন লোপ করেঅসংখ্যের নিত্য পদপাতে। দেখিলাম বালুস্তরেপ্রচ্ছন্ন সুদূর যুগান্তর, ধূসর সমুদ্রতলেযেন মগ্ন মহাতরী অকস্মাৎ ঝঞ্ঝাবর্তবলে,লয়ে তার সব ভাষা, সর্ব দিনরজনীর আশা,মুখরিত ক্ষুধাতৃষ্ণা, বাসনাপ্রদীপ্ত ভালোবাসা।তবু করি অনুভব বসি এই অনিত্যের বুকে,অসীমের হৃৎস্পন্দন তরঙ্গিছে মোর দুঃখে সুখে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 91