পথিক আমি।

পথ চলতে চলতে দেখেছি

পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি-নিঃস্ব।

দেখেছি দর্পোদ্ধত প্রতাপের

অবমানিত ভগ্নশেষ,

তার বিজয় নিশান

বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো

গেছে উড়ে;

বিরাট অহংকার

হয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত,

সেই ধুলার ‘পরে সন্ধ্যাবেলায়

ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে,

পথিকের শ্রান্ত পদ

সেই ধুলায় ফেলে চিহ্ন,–

অসংখ্যের নিত্য পদপাতে

সে চিহ্ন যায় লুপ্ত হয়ে।

দেখেছি সুদূর যুগান্তর

বালুর স্তরে প্রচ্ছন্ন,

যেন হঠাৎ ঝঞ্ঝার ঝাপটা লেগে

কোন্‌ মহাতরী

হঠাৎ ডুবল ধূসর সমুদ্রতলে,

সকল আশা নিয়ে, গান নিয়ে, স্মৃতি নিয়ে।

এই অনিত্যের মাঝখান দিয়ে চলতে চলতে

অনুভব করি আমার হৃৎস্পন্দনে

অসীমের স্তব্ধতা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago