শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু

স্টীমার । খুলনা

 

বসে বসে লিখলেম চিঠি

পুরিয়ে দিলাম চারটি পিঠই,

পেলেম না তার জবাবই

এমনি তোমার নবাবী!

 

দুটো ছত্র লিখবি পত্র

          একলা তোমার “রব্‌-কা’ যে!

পোড়ারমুখী তাও হবে না

          আলিস্যি তোর সব কাজে!

ঝগড়াটে নয় স্বভাব আমার

          নইলে দেখতে কারখানা,

গলার চোটে আকাশ ফেটে

          হয়ে যেত চারখানা,

বাছা আমার দেখতে পেতে

          এই কলমের ধারখানা!

 

তোমার মতো এমনি মা তো

          দেখি নি এ বঙ্গে গো,

মায়া দয়া যা-কিছু সে

          যদিন থাকে সঙ্গে গো!

চোখের আড়াল প্রাণের আড়াল

          কেমনতরো ঢঙ এ গো!

তোমার প্রাণ যে পাষাণ-সম

          জানি সেটা রষশফ তফষ!

 

সংসারে যে সবি মায়া

          সেটা নেহাত গল্প না!

বাইরেতে এক ভিতরে এক

          এ যেন কার খল-পনা!

সত্যি বলে যেটা দেখি

          সেটা আমার কল্পনা!

ভেবে একবার দেখো বাছা

          ফিলজফি অল্প না!

 

মস্ত একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ

          কে রেখেছে সাজিয়ে

যা করি তা কেবল “থোড়া

          জমির বাস্তে কাজিয়ে!’

     বৃষ্টি পড়ে চিঠি না পাই,

     মনটা নিয়ে ততই হাঁপাই,

শূন্যে চেয়ে ততই ভাবি

          সকলি ভোজ-বাজি এ!

ফিলজফি মনের মধ্যে

            ততই ওঠে গাঁজিয়ে!

 

দূর হোক গে, এত কথা

          কেনই বলি তোমাকে!

ভরা নায়ে পা দিয়েছ,

          আছ তুমি দেমাকে!

 

 

তোমার সঙ্গে আর কথা না,

          তুমি এখন লোকটা মস্ত,

কাজ কি বাপু, এইখেনেতেই

          রবীন্দ্রনাথ হলেন অস্ত।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

22 hours ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

22 hours ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

22 hours ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

22 hours ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

2 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

4 days ago