পটভূমি | Potvumi Getting your Trinity Audio player ready... অজাতশত্রু, কতদিন কাল কাটলো :চিরজীবন কি আবাদ-ই ফসল ফলবে?ওগো ত্রিশঙ্কু, নামাবলী আজ সম্বলটংকারে মূঢ় স্তব্ধ বুকের রক্ত৷ কখনো সন্ধ্যা জীবনকে চায় বাঁধতে,সাদা রাতগুলো স্বপ্নের ছায়া মনে হয়,মাটির বুকেতে পরিচিত পদশব্দ,কোনো আতঙ্ক সৃষ্টি থেকেই অব্যয়৷ ভীরু একদিন চেয়েছিল দূর অতীতেরক্তের গড়া মানুষকে ভালবাসতে;তাই বলে আজ পেশাদারী কোন মৃত্যু!বিপদকে ভয়? সাম্যের পুনরুক্তি৷ সখের শপথ গলিতে কালের গর্ভে—প্রপঞ্চময় এই দুনিয়ার মুষ্ঠি,তবু দিন চাই, উপসংহারে নিঃস্বনইলে চটুল কালের চপল দৃষ্টি৷ পঙ্গু জীবন; পিচ্ছিল ভীত আত্মা,—রাত্রির বুকে উদ্যত লাল চক্ষু;শেষ নিঃশ্বাস পড়ুক মৌন মন্ত্রে,যদি ধরিত্রী একটুও হয় রক্তিম॥-সুকান্ত ভট্টাচার্য Post Views: 101