রবীন্দ্রনাথ ঠাকুর

নূতন সংসারখানি সৃষ্টি করো | nutan songsarkhani srishti koro

নূতন সংসারখানি সৃষ্টি করো আপন শক্তিতে

হৃদয়সম্পদ দিয়ে, হে শোভনা, স্নেহে ও ভক্তিতে

পুণ্যে ও সেবায়–থাকো লক্ষ্মীর আসনে শুভব্রতা।

তোমাদের সম্মিলিত প্রাণের যুগল তরুলতা

সুলগ্নে রোপিত হল– দেবতার প্রসাদ বর্ষণ

নববর্ষধারা-সাথে আজি তারা করুক গ্রহণ,

পূর্ণ হোক প্রেমরসে, মাধুর্যের ধরুক মঞ্জরী

চির সুন্দরের দান, উঠুক সকল শাখা ভরি

বিশ্বের সেবার তরে সরস কল্যাণময় ফল,

বিস্তার করুক শান্তি স্নিগ্ধ তার শ্যামচ্ছায়াতল!

-রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago