নীলিমা | Nilima Getting your Trinity Audio player ready... রৌদ্র ঝিল্মিল,উষার আকাশ, মধ্য নিশীথের নীল,অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারেনিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে!-উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি,আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,মরীচিকা-ঢাকা!অগণন যাত্রিকের প্রাণখুঁজে মরে অনিবার, পায় নাকো পথের সন্ধান;চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল-হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধিবিধানের এই কারাতলতোমার ও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবী।জনতার কোলাহলে একা ব’সে ভাবিকোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখিবাস্তবের রক্ততটে আসিলে একাকী!স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানামৌন স্বপ্ন-ময়ূরের ডানা!চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধ ধরণীর রুধির-লিপিকাজ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!বসুধার অশ্রু-পাংশু আতপ্ত সৈকত,ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ এই রাজপথ,লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার,এই ধূলি-ধূম্রগর্ভ বিস্তৃত আঁধারডুবে যায় নীলিমায়-স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে,-শঙ্খশুভ্র মেঘপুঞ্জে , শুক্লাকাশে, নক্ষত্রের রাতে;ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মোক,তোমার চকিত স্পর্শে, হে অতন্দ্র দূর কল্পলোক!– জীবনানন্দ দাশ Post Views: 472