ওই যে সৌন্দর্য লাগি পাগল ভুবন,

      ফুটন্ত অধরপ্রান্তে হাসির বিলাস,

      গভীরতিমিরমগ্ন আঁখির কিরণ,

      লাবণ্যতরঙ্গভঙ্গ গতির উচ্ছ্বাস,

      যৌবনললিতলতা বাহুর বন্ধন,

      এরা তো তোমারে ঘিরে আছে অনুক্ষণ–

      তুমি কি পেয়েছ নিজ সৌন্দর্য-আভাস?

      মধুরাতে ফুলপাতে করিয়া শয়ন

      বুঝিতে পার কি নিজ মধু-আলিঙ্গন?

      আপনার প্রস্ফুটিত তনুর উল্লাস

      আপনারে করেছে কি মোহ-নিমগন?

      তবে মোরা কী লাগিয়া করি হা-হুতাশ।

      দেখো শুধু ছায়াখানি মেলিয়া নয়ন;

      রূপ নাহি ধরা দেয়– বৃথা সে প্রয়াস।

        – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago