নিষ্কাম পরহিতে কে | niskam porohite ke Getting your Trinity Audio player ready... নিষ্কাম পরহিতে কে ইহারে সামলায়–স্বার্থেরে নিঃশেষে-মুছে-ফেলা মামলায়।চলেছে উদারভাবে সম্বল-খোয়ানি– গিনি যায়, টাকা যায়, সিকি যায় দোয়ানি, হল সারা বাঁটোয়ারা উকিলে ও আমলায়। গিয়েছে পরের লাগি অন্নের শেষ গুঁড়ো– কিছু খুঁটে পাওয়া যায় ভূষি তুঁষ খুদকুঁড়ো গোরুহীন গোয়ালের তলাহীন গামলায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 80