হে মোর প্রিয়,
হে মোর   নিশীথ-রাতের গোপন সাথি!
মোদের   দুইজনারেই জনম ভরে কাঁদতে হবে গো –
   শুধু   এমনি করে সুদূর থেকে, একলা জেগে রাতি।
  যখন   ভুবন-ছাওয়া আঁচল পেতে নিশীথ যাবে ঘুম,
        আকাশ বাতাস থমথমাবে সব হবে নিঝঝুম,
  তখন   দেব দুঁহু দোঁহার চিঠির নাম-সহিতে চুম!
   আর   কাঁপবে শুধু গো,
মোদের   তরুণ বুকের করুণ কথা আর শিয়রে বাতি।
  
  মোরা   কে যে কত ভালোবাসি কোনোদিনই হবে না তা বলা,
   কভু   সাহস করে চিঠির বুকেও আঁকব না সে কথা;
   শুধু   কইতে-নারার প্রাণপোড়ানি রইবে দোঁহার ভরে বুকের তলা।
            শুধু    চোখে চোখে চেয়ে থাকার –
                   বুকের তলায় জড়িয়ে রাখার
         ব্যাকুল কাঁপন নীরব কেঁদে কইবে কি তার ব্যথা!

 

    কভু   কী কথা সে কইতে গিয়ে হঠাৎ যাব থেমে,
          অভিমানে চারটি চোখেই আসবে বাদল নেমে।
    কত   চুমুর তৃষায় কাঁপবে অধর, উঠবে কপোল ঘেমে।
    হেথা   পুরবে নাকো ভালোবাসার আশা অভাগিনি,
    তাই   দলবে বলে কলজেখানা রইনু পথে পাতি।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago