নিশীথশয়নে ভেবে রাখি মনে | nishith shoyone bhebe rakhi mone Getting your Trinity Audio player ready... নিশীথশয়নে ভেবে রাখি মনেওগো অন্তরযামী,প্রভাতে প্রথম নয়ন মেলিয়াতোমারে হেরিব আমি,ওগো অন্তরযামী।জাগিয়া বসিয়া শুভ্র আলোকেতোমার চরণে নমিয়া পুলকেমনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী,ওগো অন্তরযামী।দিনের কর্ম সাধিতে সাধিতেক্ষণে ক্ষণে ভাবি মনেকর্ম-অন্তে সন্ধ্যাবেলায়বসিব তোমার সনে।সন্ধ্যেবেলায় ভাবি বসে ঘরেতোমার নিশীথবিরামসাগরেশ্রান্ত প্রাণের ভাবনা বেদনানীরবে যাইবে নামি, ওগো অন্তরযামী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94