নিধু বলে আড়চোখে, ‘কুছ নেই পরোয়া।’–

স্ত্রী দিলে গলায় দড়ি বলে, ‘এটা ঘরোয়া।’

          দারোগাকে হেসে কয়,

          ‘খবরটা দিতে হয়’–

পুলিস যখন করে ঘরে এসে চড়োয়া।

          বলে, ‘চরণের রেণু

          নাহি চাহিতেই পেনু।’–

এই ব’লে নিধিরাম করে পায়ে-ধরোয়া।

 

নিধু বাঁকা ক’রে ঘাড় ওড়নাটা উড়িয়ে

বলে, ‘মোর পাকা হাড়, যাব নাকো বুড়িয়ে।

          যে যা খুশি করুক-না,

          মারুক-না, ধরুক-না,

তাকিয়াতে দিয়ে ঠেস দেব সব তুড়িয়ে।’

          গালি তারে দিল লোকে

          হাসে নিধু আড়চোখে;

বলে, ‘দাদা, আরো বলো, কান গেল জুড়িয়ে।’

 

পিসে হয় কুলদার, ভুলুদার কাকা সে–

আড়চোখে হাসে আর করে ঘাড় বাঁকা সে।

          যবে গিয়ে শালিখায়

          সাহেবের গালি খায়,

‘কেয়ার করিনে’ ব’লে তুড়ি মারে আকাশে।

          যেদিন ফয়জাবাদে

          পত্নী ফুঁপিয়ে কাঁদে,

‘তবে আসি’ ব’লে হাসি চলে যায় ঢাকা সে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago